Latest

National

শাহবাগে অভিযানে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শাহবাগ এলাকার মোতালিব প্লাজায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেপ্তারকৃতরা

ডিএমপির শাহবাগ থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে শাহবাগ থানার আওতাধীন মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।

অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

১৭৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন