Latest

National

গ্যাস বেলুন আটকে বন্ধ মেট্রোরেল, ২০ মিনিট পর স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় রোববার সকালে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে একটি ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে থেমে যায়। প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর বেলুন অপসারণের মাধ্যমে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হয়।

মেট্রোরেল

রোববার (২৮ জুন) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মেট্রোরেল সূত্র জানিয়েছে, সকালে আর্জেন্টিনার খেলা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে ওড়ানো একগুচ্ছ নীল-সাদা গ্যাস বেলুন বাতাসে ভেসে গিয়ে মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে আটকে যায়।

বেলুনগুলো তারে আটকে যাওয়ার সঙ্গে সঙ্গেই মেট্রোরেলের সংবেদনশীল নিরাপত্তাব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে উত্তরা থেকে মতিঝিলগামী একটি ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছাকাছি এসে থেমে যায়। একই সঙ্গে সাময়িকভাবে পুরো লাইনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

ডিএমটিসিএল সূত্র জানায়, ঘটনাটি শনাক্ত হওয়ার পর দ্রুত কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে তারে আটকে থাকা গ্যাস বেলুন অপসারণ করে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়।

এরপর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা জনসমাগমস্থলে গ্যাস বেলুন উড়ানোর ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন