Latest

Country

কলাপাড়ায় উন্নত মানের পাট ও বীজ উৎপাদনে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ২৮ জুন, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলে পাট চাষের সম্প্রসারণ এবং উন্নত মানের পাট, আঁশ ও বীজ উৎপাদনের লক্ষ্যে দিনব্যাপী কৃষক-কৃষাণীদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে স্থানীয় অর্ধশতাধিক চাষী অংশ নেন।
কৃষকদের বিশেষ প্রশিক্ষণ

উপকূলীয় লবণাক্ত জমিতে পাটের ফলন বাড়াতে শনিবার নীলগঞ্জ ইউনিয়নের পাট গবেষণা উপকেন্দ্র মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। কলাপাড়া উপকেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক ড. নার্গীস আক্তার

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উপকূলীয় অঞ্চলে সোনালী আঁশ পাটের উৎপাদন বৃদ্ধি ও নতুন চাষী তৈরিতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কীভাবে লবণাক্ত সহনশীল জাতের পাট ও বীজ চাষ করা যায়, সে বিষয়ে কৃষকদের ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

পাট গবেষণা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাক্কীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেআরআই-এর পরিচালক (পিটিসি) গোলাম মোস্তফা এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়ারউদ্দিন সরকার। দিনব্যাপী এই প্রশিক্ষণে এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন