Latest

Country

পাবনায় আশ্রমের দানবাক্স ভাঙচুর ও চুরির ঘটনায় আটক ১

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে দানবাক্স ভেঙে চুরির ঘটনায় জড়িত সন্দেহে মৃদুল হোসেন (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া কিছু অর্থও উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি

পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তির নাম মৃদুল হোসেন (২৪)। তিনি আশ্রম সংলগ্ন হেমায়েতপুর বুদেরহাট এলাকার আব্দুল মান্নানের ছেলে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার ভোররাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে মৃদুল হোসেনকে শনাক্ত করে। পরে শুক্রবার রাতভর পাবনা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভোরে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া কিছু টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে আটক মৃদুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন