Latest

Country

কলাপাড়ায় পাউবোর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২৭ জুন, ২০২৬ ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে বাস্তবায়নাধীন একটি বেরিবাঁধ রাস্তা পুনর্নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নির্ধারিত পরিমাণের তুলনায় কম মাটি ব্যবহারসহ নিম্নমানের কাজ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পাউবো।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে ১১ লাখ ৭০ হাজার ৯৬৩ টাকা ব্যয়ে ২৭০ মিটার দৈর্ঘ্যের একটি বেরিবাঁধ রাস্তা পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রকল্পটির কাজ চলতি বছরের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কাজের মান নিয়ে শুরু থেকেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পে যে পরিমাণ মাটি ব্যবহারের কথা ছিল, বাস্তবে তার চেয়ে অনেক কম মাটি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছামতো কাজ পরিচালনা করছে। তারা প্রকল্পটির নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর ভাষ্য, সরকারি জায়গায় পর্যাপ্ত মাটি না থাকায় অনেকেই নিজেদের জমি থেকে মাটি দিতে বাধ্য হয়েছেন। এছাড়া কয়েকটি স্থানে চলাচলের পথ থেকে মাটি কেটে নেওয়ায় সেসব পথ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা নির্মাণের কারণে একাধিক বসতবাড়ি ও দোকানও অপসারণ করা হয়েছে। এরপরও নির্মাণকাজে কাঙ্ক্ষিত মান বজায় রাখা হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ আলম বলেন, রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করে দেখা হবে। প্রকল্পের কাজ নির্ধারিত মান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না, তা যাচাই করা হবে।

তিনি আরও বলেন, প্রকল্পে যতটুকু কাজ সম্পন্ন হয়েছে, ততটুকুরই বিল পরিশোধ করা হবে। কাজ সম্পূর্ণ ও সন্তোষজনকভাবে শেষ না হলে চূড়ান্ত বিল দেওয়া হবে না।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন