Latest

Country

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল, অংশ নিলেন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

শনিবার, ২৭ জুন, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে শোক মিছিল, ধর্মীয় আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন।

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে রাজবাড়ী পৌর শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে তাজিয়া উপলক্ষে শোক মিছিলটি বের করা হয়।

মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। শোক মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

আয়োজকেরা জানান, কারবালার ঐতিহাসিক ও শোকাবহ ঘটনার স্মরণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোক মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণে কারবালার ইতিহাস, এর শিক্ষা ও তাৎপর্য নিয়ে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

১৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন