Latest

National

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নতুনধারা বাংলাদেশের দিনব্যাপী পথসভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী পথসভা করেছে রাজনৈতিক দল নতুনধারা বাংলাদেশ (এনডিবি)। দলটির নেতারা চুক্তিটি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর বলে দাবি করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাতিল না হলে আরও কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডে নতুনধারা বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় থেকে কর্মসূচি শুরু হয়। পরে কাকরাইল, পুরানা পল্টন, মতিঝিল ও শাহবাগসহ বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নতুনধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল, হুমায়ুন কবির জীবন, জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়া, জাতীয় ধর্মধারার সদস্য আয়াত আলী পাটোয়ারী আল কাদেরী, জাতীয় শিক্ষাধারার সদস্য আবদুর রহমান হাওলাদার, মো. জামান এবং নাছিরনগর শাখার আহ্বায়ক আবদুর রুকসহ অন্য নেতারা।

পথসভায় বক্তব্যে মোমিন মেহেদী দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তি দেশের বিভিন্ন শিল্প ও কৃষিখাতের জন্য ক্ষতিকর। তিনি বলেন, এক সপ্তাহের মধ্যে চুক্তি বাতিলের বিষয়ে সিদ্ধান্ত না হলে সংসদ ঘেরাওসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

দলের অন্যান্য নেতারাও দাবি করেন, চুক্তির বিভিন্ন ধারা দেশের ওষুধ, পোল্ট্রি, ডেইরি, ই-কমার্স, কৃষি ও অন্যান্য শিল্পখাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা চুক্তি বাতিলের দাবি জানিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকারও সমালোচনা করেন।

এ সময় কয়েকজন নেতা ভবিষ্যতে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণাও দেন। তবে এসব বক্তব্য দলটির নিজস্ব দাবি।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন