Latest

Economoy

আইডিআরএর চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত ১৬ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। ৯৬ দিন চেয়ারম্যান পদ শূন্য থাকার পর নিয়ন্ত্রক সংস্থাটির গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি দায়িত্ব গ্রহণ করলে দেশের কোনো নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী প্রধান হিসেবে নতুন ইতিহাস গড়বেন।
মীর নাদিয়া নিভিন

বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৬ জুন জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগ অনুমোদন দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গত ২ মার্চ আইডিআরএর চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করার পর থেকে পদটি শূন্য ছিল। প্রায় ৯৬ দিন পর নতুন চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের জল্পনার অবসান হলো।

চেয়ারম্যান ও সদস্য নিয়োগসংক্রান্ত বিধান সংশোধন করে সরকার গত ৫ মে গেজেট প্রকাশ করে। সংশোধিত আইনে বয়সসীমা তুলে দেওয়া হলেও অভিজ্ঞতার শর্ত অপরিবর্তিত রাখা হয়।

মীর নাদিয়া নিভিন সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের অক্টোবর মাসে তিনি ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের স্বাধীন পরিচালক হিসেবে যোগ দেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিয়োগের আগে পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করছিলেন।

নাদিয়া নিভিনের জন্ম কুয়েতে। শৈশবের কিছু সময় সেখানে কাটানোর পর চতুর্থ শ্রেণিতে পড়ার সময় পরিবারের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন।

শিক্ষাজীবনে তিনি ২০০৬ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, স্যাক্রামেন্টো থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবন শুরু করেন ২০০৭ সালের আগস্টে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর প্রোগ্রাম অফিসার হিসেবে। এছাড়া বাংলাদেশ সরকারের ‘এটুআই’ কর্মসূচিতেও কাজ করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে তার কাজের অভিজ্ঞতা শুরু হয় ২০০৯ সালে। প্রথমে জার্মানিতে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কে ইউএনডিপির সদর দপ্তরে গ্লোবাল ইলেকশনস টিমের সদস্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন-সংক্রান্ত কর্মসূচিতে নীতিগত সহায়তা প্রদানে যুক্ত ছিলেন।

২০১৩ সালে আফগানিস্তানে নির্বাচনবিষয়ক প্রোগ্রাম স্পেশালিস্ট হিসেবে কাজ করেন তিনি। সেখানে নির্বাচন, সংসদীয় কার্যক্রম, সরকারি আর্থিক ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, কেন্দ্রীয় প্রশাসনের সক্ষমতা বৃদ্ধি এবং লিঙ্গসমতা উন্নয়নে বিভিন্ন প্রকল্পে যুক্ত ছিলেন।

২০২০ সালে মিয়ানমারে দায়িত্ব পালনকালে ডিজিটাল স্বাস্থ্যসেবা, সীমান্তভিত্তিক টিকাদান কর্মসূচি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মানবাধিকার উদ্যোগে কাজ করেন।

এ ছাড়া পাকিস্তানের সাবেক ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়া (ফাটা) ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পুনর্বাসন কর্মসূচিতে যুক্ত ছিলেন। ২০১৮ সালে মালয়েশিয়ায় কাজ করার সময় দেশটির নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্নীতিবিরোধী নীতিনির্ধারণী সংস্থা এবং বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন।

২৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Economoy নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন