Latest

Country

কুয়াকাটায় বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের ভাসমান লাশ উদ্ধার

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

শুক্রবার, ২৬ জুন, ২০২৬ ৩:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলে শাহাবুদ্দিন মাঝির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের লেম্বুর বন সংলগ্ন সমুদ্র থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় জেলেদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর গাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে। গত ২৩ জুন ভোরে গঙ্গামতি সৈকত এলাকা থেকে তিনি অন্য জেলেদের সঙ্গে ট্রলার নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারে যান। সকাল ১০টার দিকে সাগরে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলার থেকে ছিটকে পড়েন তিনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান না পেয়ে অন্য জেলেরা তীরে ফিরে আসেন।

নিখোঁজের দুদিন পর ২৫ জুন বিকেলে লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে গভীর সমুদ্রে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে শাহাবুদ্দিনের স্বজনরা অন্য একটি নৌকার সাহায্যে ঘটনাস্থলে গিয়ে রাত সাতটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ, মহিপুর থানা পুলিশ এবং টুরিস্ট পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন