Latest

Country

নিলুফার চৌধুরী মনির সঙ্গে জিয়া সাইবার ফোর্স নেতা শুভ পাঠানের মতবিনিময়

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এম শুভ পাঠান। জামালপুরের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবিতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নিলুফার চৌধুরী মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এম শুভ পাঠানের

জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা ও সাবেক যুবদল কর্মী এম শুভ পাঠান জামালপুর জেলার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সাক্ষাৎকালে শুভ পাঠান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের স্লোগানকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। দলমত নির্বিশেষে দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে দলের হাতকে শক্তিশালী করার ওপর জোর দেন তিনি।

এ সময় বিগত দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামালপুরের যেসব ত্যাগী নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছেন এবং দলের জন্য অবদান রেখেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করার দাবি জানানো হয়। দলের দুঃসময়ের কাণ্ডারিদের সাংগঠনিক পদ-পদবিতে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিস্তারিত কথা বলেন নেতারা।

মতবিনিময় সভায় বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন এবং দলের দুর্দিনের কর্মীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

৫৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন