Latest

Country

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অন্য প্রার্থীর হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের সন্দেহজনক আচরণ কর্তৃপক্ষের নজরে আসে।

নিয়োগ বোর্ডের সদস্যরা তাঁদের পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করলে প্রবেশপত্রের ছবিতে অসঙ্গতি ধরা পড়ে। পরে তদন্তে জানা যায়, তাঁরা প্রকৃত চাকরিপ্রার্থীর পরিবর্তে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে জানা গেছে।

এরপর রাতেই তাঁদের কুষ্টিয়া মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কর অঞ্চল–কুষ্টিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ মে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ছয়টি পদে মোট ১২২ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। গত ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার ছিল মৌখিক পরীক্ষা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা দায়ের করেছে। আটক চারজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে কর অঞ্চল–কুষ্টিয়ার কর কমিশনার মহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

২১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন