Latest

Country

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, মোবাইল আসক্তি রোধ ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় দূরীকরণে শিক্ষক-অভিভাবকদের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। বুধবার কলেজ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চু।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে বেলা ১১টায় আয়োজিত এই বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকারী। অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নানামুখী দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আইয়ুব হোসেন খান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অবসরপ্রাপ্ত শিক্ষকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বর্তমান যুগে শিক্ষার্থীদের স্মার্টফোন ও অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কুফল তুলে ধরে সচেতনতা বাড়াতে অভিভাবকদের সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। সেই সাথে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে পড়াশোনার গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সফলতা কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে কলেজের শিক্ষক, অভিভাবক, বিদায়ী শিক্ষার্থী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন