Latest

National

অস্ট্রেলিয়া থেকে ১২ হাজার ৫০০ টন মসুর ডাল কিনছে সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ অব্যাহত রাখতে অস্ট্রেলিয়া থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন লাল মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বুধবার অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন লাল মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড টিসিবির জন্য মসুর ডাল সরবরাহ করবে। এই চালান সংগ্রহে সরকারের মোট ব্যয় হবে ৮৫ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৬২৫ টাকা।

হিসাব অনুযায়ী, প্রতি কেজি মসুর ডালের ক্রয়মূল্য পড়বে ৭৪ টাকা ৮৬ পয়সা। টিসিবির ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় এসব ডাল দেশের নিম্ন আয়ের মানুষের কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

একই বৈঠকে টিসিবির জন্য পরিশোধিত সয়াবিন তেল কেনার পৃথক একটি প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিতভাবে এসব পণ্য আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় টিসিবি সারা দেশে ভর্তুকিমূল্যে চাল, ডাল, তেল ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করে থাকে। এ কর্মসূচির ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিতভাবে আন্তর্জাতিক বাজার থেকে পণ্য সংগ্রহ করা হচ্ছে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন