Latest

Country

মোংলায় অসহায়দের পাশে কোস্ট গার্ড: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় উপকূলীয় অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। জয়মনি এলাকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
অসহায়দের পাশে চিকিৎসা সেবায় আছে কোস্ট গার্ড

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বুধবার (২৪ জুন) বিকেলে এই তথ্য নিশ্চিত করেন।

অসহায়দের পাশে কোস্ট গার্ড

তিনি জানান, মোংলা কোস্ট গার্ড বেইসের ব্যবস্থাপনায় জয়মনি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

ক্যাম্পেইনে সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত জয়মনি গ্রামের ২২১ জন অসহায়, দরিদ্র, দুস্থ মানুষ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়।

এলাকাটি মূলত মৎস্যজীবী এবং দিনমজুর অধ্যুষিত হওয়ায় এখানকার বাসিন্দারা দীর্ঘ দিন ধরে মানসম্মত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং বিভিন্ন প্রয়োজনে সবসময় পাশে দাঁড়িয়েছে বাহিনীটি। ভবিষ্যতেও এই ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

৩৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন