Latest

Country

কুষ্টিয়ায় কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১০:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন চার ভুয়া পরীক্ষার্থী। ভাইভা বা মৌখিক পরীক্ষার সময় সন্দেহজনক আচরণের কারণে তাদের জিজ্ঞাসাবাদে জালিয়াতির বিষয়টি প্রকাশ পায়। পরবর্তীতে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।
আটককৃত ভুয়া পরীক্ষার্থীরা

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ে অফিস সহায়ক পদের নিয়োগ প্রক্রিয়ায় এক অভিনব জালিয়াতির ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার বিকেল বেলা মৌখিক পরীক্ষা চলাকালীন জালিয়াতি চক্রের এই চার সদস্যকে শনাক্ত করে কর কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তারা। গতিবিধি ও কথাবার্তায় সন্দেহ তৈরি হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পরীক্ষার্থীদের সঙ্গে থাকা কাগজপত্র ও প্রবেশপত্র নিবিড়ভাবে যাচাই করা হয়। এ সময় দেখা যায়, মূল প্রবেশপত্রের ছবির সঙ্গে ভাইভা দিতে আসা ব্যক্তিদের ছবির কোনো মিল নেই। প্রবেশপত্রের ছবি জালিয়াতি করে অত্যন্ত নিখুঁতভাবে তারা অন্যের হয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন বলে কর কার্যালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেন।

জালিয়াতির বিষয়টি হাতেনাতে ধরা পড়ার পর অভিযুক্ত চারজনই প্রক্সি দেওয়ার অপরাধ স্বীকার করেন। এরপর মধ্যরাতে কর কার্যালয় কর্তৃপক্ষ তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের হেফাজতে সোপর্দ করে। আটককৃতদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশের প্রাথমিক ধারণা, একটি বড় চক্র মোটা অঙ্কের অর্থের বিনিময়ে যোগ্য প্রার্থীদের বদলে এই প্রক্সি পরীক্ষার্থীদের নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, কর অঞ্চল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জালিয়াতি চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

৩১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন