Latest

Country

আশুলিয়ায় ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা

আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে আশুলিয়ার গৌরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে হোসনে আরা, রাশেদ মিয়া ও শফিউল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একই রাতে আশুলিয়ার নাভানা ভিলেজ এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে আরিফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা ও ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

২১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন