Latest

Country

মুন্সীগঞ্জে জেলা প্রশাসন বিদ্যালয় পরিদর্শন ও উন্নয়ন উদ্বোধন করলেন ডিসি

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও নবনির্মিত বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি শিক্ষার্থীদের উন্নত পরিবেশ নিশ্চিত করতে ২০ লাখ টাকার প্রকল্পের কাজ পরিদর্শন ও নতুন ড্রেস প্রদানের ঘোষণা দেন।
জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করছেন ডিসি

২৪ জুন ২০২৬ তারিখ বুধবার মুন্সীগঞ্জে এই বিশেষ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উন্নয়ন কাজের উদ্বোধন

উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক আধুনিক ওয়াশরুম স্থাপন, ফ্লোর ও ওয়ালে টাইলসকরণ, সেফটি ট্যাংক ও সোকওয়েল নির্মাণ করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের পুরো ভবনে নতুন প্লাস্টার ও দৃষ্টিনন্দন রঙের কাজ করা হয়। জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা।

শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস উপহার দেওয়ার ঘোষণা ডিসির

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন স্কুল ড্রেস উপহার দেওয়ার ঘোষণা দেন। একই সাথে তিনি স্কুলের পাঠদানের মানোন্নয়ন এবং একটি আধুনিক শিক্ষা-পরিবেশ গড়ে তুলতে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন