Latest

National

ডিবি ওয়ারী বিভাগের অভিযানে রাজধানীতে ৬ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগের বিশেষ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
৬ ছিনতাইকারী গ্রেফতার

ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা ও সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে এই ছয়জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো— মো. ইসমাইল হারিজ (২১), মো. আলম (২৫), মো. রবিন (২৬), মো. সিদ্দিকুর রহমান (৩৮), নাছাত খান নাবিল (১৯) এবং রবিউল ইসলাম মাহিন (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে চুরি, মাদক ও দস্যুতাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিবি ওয়ারী বিভাগ।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন