Latest

National

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ২০ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানা

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজমুল হাসান (১৯), রাকিব হোসেন ওরফে আকিব (২০), সাইফুল ইসলাম (২৯), শেখ ফরিদ (২০), এনামুল হক (২২), আবুল কালাম (৫৫), আব্দুল রুবেল ওরফে আরিফ (৩২), নয়ন (২৪), ইয়াসিন আরাফাত (২২), রহমত উল্লাহ (১৯), জাহিদুল ইসলাম (২০), অর্ক মনি ঝাড়ৈ (৩০), আ. হান্নান (২২), মারুফ খান (২৩), আব্দুল্লাহ (২১), সাইদুল (২৮), রাব্বী (২০), রিজাউল শেখ (৫৫), রাসেদ খান সেতু (৩২) এবং রেশমী বেগম (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
National নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন