Latest

Country

ফরিদপুরে ৪ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, ১৩ বছরের কিশোর আটক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের আলিপুর খাঁ-পাড়া এলাকায় ৪ বছরের এক কন্যাশিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে আলিপুর খাঁ-পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে একই দিন রাতে অভিযোগের ভিত্তিতে ১৩ বছর বয়সী কিশোর সাগর সরদারকে আটক করা হয়। সে ওই এলাকার লুৎফর সরদার ও ঝরনা দম্পতির সন্তান।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্বপরিচিত শিশুটিকে অভিযুক্ত কিশোর নিজ বাড়িতে ডেকে নেয়। অভিযোগ অনুযায়ী, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটে। পরে শিশুটির কান্না ও চিৎকার শুনে কিশোরের এক স্বজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

এরপর আহত শিশুটিকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে শিশুটির চাচি আখি বেগম বলেন, শিশুটির চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কোতোয়ালি থানার পরিদর্শক (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন