Latest

Country

বোয়ালমারীতে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি, গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৪ জুন, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে মাদক কারবারি সন্দেহে মামুন মোল্লা (৪১) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত একটি প্রাইভেটকারে ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে সোমবার দিবাগত রাতে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মালিখালী বাজারে মামুন মোল্লা একটি প্রাইভেটকার নিয়ে আসেন। এ সময় কয়েকজন তাকে মাদক কারবারি সন্দেহে চিহ্নিত করেন। পরে সেখানে লোকজন জড়ো হয়ে তাকে মারধর করেন এবং একপর্যায়ে উত্তেজিত জনতা তার গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় মামুন মোল্লাকে উদ্ধার করে থানায় নেয়।

মামুন মোল্লার পরিবারের দাবি, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পর ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন। তার কাছে কোনো মাদক ছিল না এবং গাড়িতে আগুন দেওয়া সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

অন্যদিকে পুলিশ জানায়, মামুনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তবে ঘটনাস্থলে তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আটক মামুন মোল্লাকে মঙ্গলবার সকালে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন