Latest

Country

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার!

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৪ জুন, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাগের ঘোষণা দিয়েছেন এক বাবা। আব্দুল ওহাব শেখ নামের ওই ব্যক্তি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান।
আব্দুল ওহাব শেখ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব শেখ (৬৫) গওহরডাঙ্গা চৌরঙ্গি এলাকার রাজীব ফার্নিচারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি তাঁর ছোট ছেলে সজীব শেখকে ত্যাগের লিখিত ঘোষণা পাঠ করেন।

সংবাদ সম্মেলনে আব্দুল ওহাব শেখ জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। তাঁর বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু তাঁর ছোট ছেলে সজীব শেখ অসৎ সঙ্গে পড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। যদিও উপজেলা ছাত্রলীগে সজীবের কোনো নির্দিষ্ট পদ-পদবি ছিল না।

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর তিনি জানতে পারেন তাঁর ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এরপর পরিবারের পক্ষ থেকে সজীবকে অনেক বোঝানোর চেষ্টা করা হলেও সে নিজের ভুল পথ থেকে ফিরে আসেনি। এমতাবস্থায় বাধ্য হয়ে তাঁরা সপরিবারে সজীবের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে সজীবের কোনো ধরনের রাজনৈতিক বা ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার ওহাব শেখ বা তাঁর পরিবার নেবে না বলে সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দেওয়া হয়।

১৭৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন