Latest

Country

চারঘাটে ডিবির অভিযানে ৯৭ বোতল স্কাপসহ কথিত শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯৭ বোতল স্কাপ সিরাপসহ মো. অংকন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।
মো. অংকন

রাজশাহীর চারঘাট উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৯৭ বোতল স্কাপ সিরাপসহ মো. অংকন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ জুন) রাত প্রায় ১১টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৌড় শহরপুর নতুনপাড়া ফুলতলা ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) দাউদ উজ জামান আকাশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার অংকনের বাড়ি চারঘাট উপজেলার মোক্তারপুর (গাংপাড়া) এলাকায়। অভিযান চলাকালে তাঁর সঙ্গে থাকা একটি খাকি রঙের প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৯৭ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের মোট পরিমাণ প্রায় ৯ হাজার ৭০০ মিলিলিটার।

ডিবি পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা আলামতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন