Latest

Country

ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৫:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার বিকেলে ১২৫ সদস্যের একটি ব্যাটালিয়ন জেলায় এসে দায়িত্ব গ্রহণ করে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১২৫ সদস্যের একটি ব্যাটালিয়ন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন স্টেডিয়ামে এসে পৌঁছায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ছয়টি এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরেও সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগর এলাকা, চট্টগ্রাম মহানগর এলাকা, গাজীপুর মহানগর এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়েছে। পাশাপাশি কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এই ক্ষমতার আওতায় থাকবেন।

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন