Latest

Country

চাঁদপুরে মেয়াদহীন খাদ্য ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের ফরিদগঞ্জে খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকা এবং অবৈধভাবে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তাদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজার, সাহার বাজার ও পাটোয়ারী বাজারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান চলাকালে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাবার তৈরি ও বাজারজাত করার অপরাধে আফিফা বেকারিকে ১০ হাজার টাকা, তপাদার বেকারিকে ৫ হাজার টাকা এবং মালয়েশিয়া বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার দায়ে ন্যাশনাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

২১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন