Latest

Country

সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

কাজী রিপন, টাঙ্গাইল
কাজী রিপন, টাঙ্গাইল

সোমবার, ২২ জুন, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর উপজেলা পরিষদের পুকুর থেকে সেঁজুতি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি করেছে।
সেঁজুতি

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সখীপুর উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত শনিবার (২০ জুন) বিকেল ৪টার পর থেকে শিশু সেঁজুতি নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উদ্বেগ তৈরি হয়।

ঘটনার পর শনিবার রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্যরা দাবি করেছেন, রোববার রাতে একটি ফোন কল আসে, যেখানে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার জন্য তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এর কিছুক্ষণ পরই সোমবার সকালে পুকুরে মরদেহ ভেসে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালু বলেন, “আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন