Latest

Country

যমুনা সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২২ জুন, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতুর পশ্চিমপাড় এলাকায় মহাসড়কের পাশে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাস্তার পাশে মরদেহ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রেখে যেতে পারে। তবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পাশাপাশি তার পরিচয় শনাক্তের কাজ চলছে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন