Latest

Country

কুষ্টিয়ায় সাংবাদিকের দুই বছরের শিশুপুত্র রাফসানের জানাজা ও দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিন হাসানের দুই বছরের শিশু পুত্র রাফসান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রবিবার রাতে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক আমিন হাসানের দুই বছর বয়সী পুত্র রাফসান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। প্রায় তিন মাস আগে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় গত ২০ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শিশুটি শেষ নিশ্বাস ত্যাগ করে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরদিন রবিবার (২১ জুন) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় কুষ্টিয়া জেলার বিভিন্ন সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ অংশ নেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি ধৈর্য ধারণের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন