Latest

Country

দীপেন দেওয়ানকে পুনর্বহাল ও মীর হেলালকে অপসারণের দাবি হেডম্যান–কার্বারীদের, রাঙামাটিতে মানববন্ধন

মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি
মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি

সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পুনর্গঠন ও পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক। এতে দীপেন দেওয়ানকে পুনর্বহাল এবং মীর হেলালকে অপসারণের দাবি জানানো হয়।

পার্বত্য চট্টগ্রামের প্রথাগত নেতৃত্ব হেডম্যান ও কার্বারীরা পদত্যাগকারী পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়েছেন। একই সঙ্গে পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালকে অপসারণের দাবি জানানো হয়।

রোববার (২১ জুন) সকাল ১১টায় রাঙামাটি জেলা এর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নাগরিক সমাজের ব্যানারে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির শর্ত অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে চুক্তি লঙ্ঘন করে নিয়োগ দেওয়া অ-উপজাতীয় প্রতিমন্ত্রীর পরিবর্তে চুক্তির বিধান অনুযায়ী উপজাতীয় প্রতিনিধিকে পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে।

তাদের দাবি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এখনো বাতিল হয়নি, তাই চুক্তি অনুযায়ী একজন উপজাতীয় ব্যক্তিকে পার্বত্যমন্ত্রী নিয়োগের মাধ্যমে পাহাড়ের মানুষের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।

বক্তারা আরও বলেন, বিপুল ভোটে নির্বাচিত দীপেন দেওয়ানকে পরে পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। এতে পাহাড়ি–বাঙালি জনগোষ্ঠীর মধ্যে আস্থা ও বিশ্বাসের সংকট তৈরি হয়েছে বলেও দাবি করা হয়।

মানববন্ধনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পার্বত্য চুক্তি অনুযায়ী মন্ত্রণালয় ও জেলা পরিষদ গঠন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সভাপতিত্ব করেন হেডম্যান মো. মীর সিরাজ উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি সুজিত দেওয়ান, জেলা কার্বারি সভাপতি নন্দ বিকাশ চাকমা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা স্বপন মল্লিক, জেলা মহিলা দলের সভাপতি নুর জাহান পারুল এবং মহিলা হেডম্যান মানুচিং মারমা।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন