Latest

Country

শিবালয়ে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার, কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

সোমবার, ২২ জুন, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শিবালয় উপজেলার তেওতা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বুলবুল ওরফে তানভির হায়দার (৪৫) এবং শিমুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. আঃ সালাম (৫৮)।

শিবালয় উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন