Latest

Country

মোংলায় ওসির অপসারণ ও সমর্থন নিয়ে বিএনপির দুই গ্রুপের পাল্টা-পাল্টি অবস্থান

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

রবিবার, ২১ জুন, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসির অপসারণ এবং তাঁর পক্ষে সমর্থন জানানোকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওসির পক্ষে-বিপক্ষে দলটির এই প্রকাশ্য কোন্দলে সাধারণ নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোংলা থানার ওসি আতিকুর রহমানের কিছু কার্যক্রমের প্রতিবাদে এবং তাঁর অপসারণের দাবিতে গত ১৮ জুন সন্ধ্যায় পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপির একটি পক্ষ। পৌর স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির একাংশের নেতাকর্মীদের উপস্থিতিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এর ঠিক তিন দিন পর ২১ জুন দুপুরে মোংলা প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপির আরেকটি পক্ষ। সংবাদ সম্মেলনে ওসির বিরুদ্ধে ওঠা সব অভিযোগকে অসত্য ও মনগড়া দাবি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি। তিনি অভিযোগ করেন, ওসির কঠোর ও আইনি পদক্ষেপের কারণে একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লাগায় তারা এমন বিক্ষোভ করছে।

এদিকে বিএনপির এই দুই পক্ষের পাল্টা-পাল্টি কর্মসূচির সময় উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ সারির মূল ধারার অনেক দায়িত্বশীল নেতাকে কোনো পক্ষের ব্যানারেই দেখা যায়নি। এ নিয়ে তৃণমূলের কর্মীদের মধ্যে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির কয়েকজন সাবেক নেতা জানান, মূলত দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়হীনতার কারণেই এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি দ্রুত নিয়ন্ত্রণ করা না হলে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

৬৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন