Latest

Country

কুড়িগ্রামে চাঁদাবাজ ও মাদকসেবীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

রবিবার, ২১ জুন, ২০২৬ ১০:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের চিলমারীতে দোকান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং লুটের প্রতিবাদে ফুঁসে উঠেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ কুড়িগ্রাম জেলা শহরের শহীদ মিনার চত্বরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা জোড়গাছ হাটে এক যুগ ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় ব্যবসায়ী সিদ্দিক, আবু তালেব ও রঞ্জু। গত বুধবার বকেয়া টাকা চাওয়ায় কুদ্দুস ও তার সহযোগীরা আকস্মিকভাবে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা সিদ্দিকসহ তার ভাইদের ৩টি হোটেল এবং ১টি ফলের দোকান ভাঙচুর ও লুটপাট করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বাজারের পাশে ওয়াবদা বাঁধে অবস্থিত দুটি বাড়ি ভাঙচুর করে। শুধু তা-ই নয়, এলাকা ছেড়ে চলে না গেলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। হামলার শিকার ব্যবসায়ীরা চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে সেখানেও সন্ত্রাসী হামলার মুখে পড়েন। জীবন বাঁচাতে তারা পালিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং বর্তমানে সপরিবারে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্ত কুদ্দুস বাহিনী এলাকায় একটি শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট গড়ে তুলেছে। হাটের সাধারণ ব্যবসায়ী এবং আগত ক্রেতাদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করাই তাদের মূল কাজ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নেমে আসে অমানষিক নির্যাতন। ব্যবসায়ী ও ইজারাদারদের অভিযোগ, এই সিন্ডিকেটের ভয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘকাল মুখ খোলার সাহস পাননি।

সম্প্রতি এই নৃশংস হামলার বিচার ও চিহ্নিত অপরাধীদের গ্রেফতারের দাবিতে কুড়িগ্রাম শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। মানববন্ধন থেকে প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানিয়েছেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

১৯৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন