Latest

Country

‘দারোগা পিটিয়ে মারার’ হুমকি: কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ২১ জুন, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় বিতর্কিত ও বেফাঁস মন্তব্য করার অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে তার বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে অবিলম্বে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন।
মোহাম্মদ রাশিদুল ইসলাম খান

পুলিশ সদর দপ্তরের এক জরুরি আদেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে তাকে দ্রুততম সময়ের মধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি খুলনা মহানগরীর লবণচরা থানার মহিরবাড়ি খালপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিতর্কিত বক্তব্য দেন এই পুলিশ কর্মকর্তা। ওই সভার মাত্র ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে অতিরিক্ত কমিশনার রাশিদুল ইসলাম খানকে বলতে শোনা যায়, তথ্য দেওয়ার পর যদি তা ফাঁস হয়, তবে দায়ী পুলিশ পরিদর্শক বা দারোগাকে গাছের সঙ্গে ঝুলিয়ে পিটিয়ে মারবেন স্থানীয়রা। তিনি নিজেই এ ব্যাপারে আশ্বস্ত করেন। তার এমন চরম ও অসাংবিধানিক মন্তব্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলে তীব্র অসন্তোষের জন্ম দেয়।

বিসিএস পুলিশ ক্যাডারের এই কর্মকর্তার এমন বিতর্কিত মন্তব্যের পর বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই এই প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।

২০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন