Latest

Sports

বিশ্বকাপে দাপুটে জাপান: তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে সহজ জয়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ২১ জুন, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা জাপান আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে তিউনিসিয়াকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে। পুরো ম্যাচজুড়েই আধিপত্য ধরে রেখে সহজ জয় তুলে নেয় ‘সামুরাই ব্লু’।

জাপান টিম

মেক্সিকোর একটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জাপান। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। দাইচি কামাডার গোলে সূচনা হয় জাপানের গোল উৎসবের। বাঁদিক থেকে নাকামুরার নিখুঁত পাস কাজে লাগিয়ে বল জালে পাঠান কামাডা।

এরপরও একের পর এক আক্রমণ চালায় জাপান। তিউনিসিয়া কিছু সময় রক্ষণে সফল হলেও ৩১তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে তারা। ইতাকুরার পাস থেকে ডি-বক্সের ভেতর শক্তিশালী শটে গোল করেন আয়াসে উয়েদা।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে জাপান। তবে তৃতীয় গোল পেতে অপেক্ষা করতে হয় ৬৯তম মিনিট পর্যন্ত। জুনিয়া ইতোর জোরাল শটে ব্যবধান ৩-০ করে ফেলে তারা।

ম্যাচের ৮৩তম মিনিটে আবারও গোল করেন উয়েদা। নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলের মাধ্যমে তিউনিসিয়ার হার নিশ্চিত করেন তিনি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।

এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ শক্ত অবস্থানে রয়েছে জাপান। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শীর্ষে নেদারল্যান্ডস, আর তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। অন্যদিকে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Sports নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন