Latest

Country

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা
এ এম মিজানুর রহমান বুলেট, কুয়াকাটা

রবিবার, ২১ জুন, ২০২৬ ৩:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মহিপুর থানার বিপিনপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুই শিশুর নাম মেহেরিমা (৮) ও নাজিয়া (৭)। মেহেরিমা বিপিনপুর গ্রামের আলম হাওলাদারের মেয়ে এবং নাজিয়া একই এলাকার ভাড়াটিয়া আল আমিনের মেয়ে। স্বজনরা জানান, তারা দুজনে দুপুরের দিকে বাড়ির পাশে মাছ ধরার বরশি নিয়ে বের হয়েছিল।

বেশ কিছু সময় পার হওয়ার পরও শিশুরা বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে একটি ডোবায় মাছ ধরার বরশির ছিপ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর ওই ডোবা থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাদের কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল বাতেন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

৪১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন