Latest

Country

নড়াইলে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ২১ জুন, ২০২৬ ৩:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আয়েশা নামে দুই বছরের এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়াড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু আয়েশা জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের সন্তান। পারিবারিক সূত্র জানায়, শিশুটি তার বাবা-মায়ের সাথে পার্শ্ববর্তী চর আড়িয়াড়া গ্রামে নানা মবজেল শেখ ওরফে মন্নু শেখের বাড়িতে বেড়াতে এসেছিল।

শনিবার বিকেলে পরিবারের সবার অজান্তেই ঘরের পাশে খেলা করার সময় নিখোঁজ হয় আয়েশা। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্বজনরা খোঁজখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের সদস্য হোসেন আলী এই হৃদয়বিদারক মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর এ ঘটনাটি সম্পর্কে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন