Latest

Country

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ২০ জুন, ২০২৬ ২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে চুরির সন্দেহে এক যুবককে মারধরের ঘটনায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিবারের করা হত্যা মামলায় তাদের আটক করা হয়।

রাজশাহী নগরীতে চুরির সন্দেহে এক যুবককে মারধরের ঘটনায় মৃত্যুর অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ এলাকার চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে রাজপাড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে কয়েকজন শিক্ষার্থী রাকিবুল হাসানকে আটক করেন। পরে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে।

আহত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নিহত রাকিবুল হাসানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় শুক্রবার সকালে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, ঘটনার বিস্তারিত বিষয়ে পরে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন