Latest

Country

ফরিদপুরে আলোচিত ‘সিরিঞ্জ তুফান’ ফের আটক, আতঙ্ক ছড়ানো কৌশলে ছিনতাইয়ের অভিযোগ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরে ইনজেকশনের সিরিঞ্জে দূষিত রক্ত ভরে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে আলোচিত ‘সিরিঞ্জ তুফান’ আবারও পুলিশের হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে নিউমার্কেট এলাকার আলীপুর মোড় থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তির নাম তুফান। তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় সিরিঞ্জে কথিত দূষিত রক্ত দেখিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, অভিযুক্তের কাছ থেকে একটি ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। এর আগে প্রায় এক মাস আগে একই অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তবে তখন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ না থাকায় তিনি জামিনে মুক্তি পান।

মুক্তির পরও তিনি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত হন বলে অভিযোগ পাওয়া যায়। বুধবার (১৭ জুন) বিকেলে হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকার লোহার ব্রিজ সংলগ্ন স্থানে এক যুবককে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন তিনি। পরে ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে বিষয়টি সামনে আসে।

পুলিশ আরও জানায়, অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই দ্রুত অভিযান চালিয়ে তাকে পুনরায় আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন