Latest

Country

কুমিল্লায় লবণের বস্তার আড়ালে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৪:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় লবণের বস্তার আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একটি কাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রথমে সেটিকে সাধারণ পণ্যবাহী যান মনে হলেও পরে বিস্তারিত অনুসন্ধানে বিপুল পরিমাণ ইয়াবার চালানের সন্ধান পাওয়া যায়।

তিনি বলেন, ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই ছিল। এসব বস্তার আড়ালে এবং গাড়ির ছাদের উপরের অংশে বিশেষ কৌশলে ইয়াবার চালান লুকিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন নতুন কৌশল ব্যবহার করছে। তবে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদ সম্মেলনে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন