Latest

Country

মুন্সীগঞ্জে ১৭ মামলার আসামি জুয়েলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ১৫০ পিস ইয়াবা উদ্ধার

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ১১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৭টি মামলার এজাহারভুক্ত আসামি মো. জুয়েল মিয়াকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে এই সাফল্য পায় ডিবি পুলিশ। গত বুধবার রাতে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তা এলাকার একটি আমবাগান থেকে এই তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান।

গ্রেফতারকৃতরা হলেন—সিরাজদিখানের মালখানগর চৌরাস্তা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো. জুয়েল মিয়া, টংগীবাড়ী উপজেলার দ্বিপাড়া গ্রামের মৃত হযরত আলী মোড়লের ছেলে মো. ওমর ফারুক এবং সিরাজদিখানের মালপদিয়া গ্রামের মো. আল আমিনের ছেলে মো. জিহাদ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের দেহ তল্লাশি করে মোট ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে গ্রেফতারকৃত অন্যতম আসামি মো. জুয়েল মিয়ার বিরুদ্ধে আগের আরও ১৭টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। সে এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি ও অপরাধী হিসেবে পরিচিত।

১৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন