Literature
বসন্ত আসে, বসন্ত ফুরিয়ে যায়,
গোপন বসন্ত
উম্মুল খায়ের
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বসন্ত আসে, বসন্ত ফুরিয়ে যায়,
ফুল ফোটে, আবার ঝরেও পড়ে।
উম্মুল খায়ের
পাতার ফাঁকে কোকিল ডাকে,
দোয়েল, কোয়েল সবাই থাকে,
তবু দেখা হয় না আমাদের!
কথা হয় না ফিসফিস করে,
মিষ্টি করে হাসি বিনিময় হয় না,
হয় না ভালোবাসাবাসি!
তোমার শখ ছিল একসাথে ব্রিজ দেখার,
সেই ব্রিজে দাঁড়িয়ে নদীর প্রণয় দেখা হয়নি।
উন্মাতাল জোয়ারে ঢিল ছোড়া হয়নি কোনোদিন,
ছোঁয়া হয়নি শীতল করা মাতাল হাওয়া।
এমনকি আগের মতো হুটহাট ফোনেও কথা হয় না,
"ভালোবাসি" বলা হয়নি।
তবুও আমার হৃদয়ে তোমার রূপময় বসবাস,
কী অসীম শক্তিতে বসন্ত ধরে রেখেছ বারোমাস!
হৃদয়ের বসন্ত থাকে আজীবন; ফুরায় না।
প্রেমময় ফুল ফুটে আছে গোপন বসন্ত হয়ে,
হৃদয়ের বসন্ত কখনো হারায় না।
৪৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর