Latest

Country

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধের যাবজ্জীবন 

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ১৭ জুন, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত জালাল উদ্দিন

আজ (১৭ জুন, ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো: তৈয়ব আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের আগস্টে নাটোরের গুরুদাসপুর উপজেলার লক্ষীপুর মধ্যপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ওই সময় শিশুটি নিজ বাড়ির আঙিনায় খেলছিল। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেন।

ঘটনার পর শিশুটির কান্নাকাটি ও শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবার বিষয়টি জানতে পারে। পরে শিশুটির মা গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

প্রথমে মামলাটি নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। পরে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আইনজীবীরা জানান, শিশু নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে, যার অংশ হিসেবেই এই রায় দেওয়া হয়েছে।

রায় শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে কঠোর নিরাপত্তায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

২৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন