Latest

Country

গফরগাঁওয়ে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বুধবার, ১৭ জুন, ২০২৬ ১০:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁওয়ে গভীর রাতে ঘরে ঢুকে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে (২০) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বুধবার ভুক্তভোগীর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গফরগাঁও থানা

স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ কুরচাই গ্রামে তাঁর মায়ের বাড়িতে বসবাস করতেন। বাড়ির একটি কক্ষে মা এবং অন্য একটি কক্ষে গৃহবধূ তাঁর স্বামী ও তিন বছর বয়সী ছেলেসন্তান নিয়ে থাকতেন।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল তাঁদের ঘরে প্রবেশ করে। তারা প্রথমেই গৃহবধূর স্বামীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং তাঁকে মারধর করে। এ সময় দুর্বৃত্তরা ওই গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাড়ি থেকে প্রায় দেড় শ মিটার দূরে নিয়ে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। পরে খবর পেয়ে স্বজনেরা গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ন্যাক্কারজনক ঘটনায় বুধবার (১৭ জুন) ভুক্তভোগী গৃহবধূর মা পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার মেয়ের যারা সর্বনাশ করেছে, আমি তাদের কঠিন বিচার চাই।’

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার শিকার গৃহবধূকে শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

২২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন