হ্যাটট্রিকে মেসি এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা
বুধবার, ১৭ জুন, ২০২৬ ১:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আটকে রাখা গেল না মেসিকে। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন জাদুকর–মেসি। ম্যাচের ৭৬ মিনিটে দারুণ এক গোলে আদায় করে নিলেন বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক।
২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হ্যাটট্রিক গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তাঁর তিন গোলে ৩–০ ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টিনা। তৃতীয় গোলটি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম গোল, যা তাঁকে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওকে ছাড়িয়ে গেলেন।
বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি লিওনেল মেসির জন্য ছিল বিশেষ। আর্জেন্টিনার জার্সিতে এটি তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। সেই ঐতিহাসিক ম্যাচটিকে আরও স্মরণীয় করে তুললেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। খেলার পঞ্চম মিনিটে বল জালে পাঠিয়ে উদ্যাপনও শুরু করেছিলেন তিনি। তবে রিপ্লেতে দেখা যায়, অল্প ব্যবধানে অফসাইডে ছিলেন মেসি। ফলে গোলটি বাতিল করে দেন ম্যাচ কর্মকর্তারা।
এরপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৭ মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। বিশ্বকাপে এটি ছিল তাঁর ১৪তম গোল।
প্রথমার্ধে আরও কয়েকটি আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। অন্যদিকে আলজেরিয়াও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে তাদের গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে আবারও মেসি মোমেন্ট। ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। তাঁর নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ালে ২–০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পরে আরো এক গোল করেন।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন মেসি। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি ছুঁয়ে ফেলেন।
২৯০ বার পড়া হয়েছে