Latest

Country

জামালপুরে বার্ষিক ক্রীড়া কর্মসূচির দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় জামালপুরে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮ জন শিক্ষার্থী অংশ নেয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুরে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফসানা তাসলিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার। এ ছাড়া বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি এবং জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, শিক্ষক ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৪৮ জন বালক ও বালিকা প্রতিযোগী দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা বিনতে মামুন। একই বিদ্যালয়ের ইশরাত জাহান রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত ইসলাম। একই বিদ্যালয়ের মো. স্বাধীন ইসলাম রানারআপ হয়।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে দাবার মতো মননশীল খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

১৮৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন