Latest

Country

শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৬:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় অবৈধ ওষুধ জব্দ করেছে কোস্ট গার্ড

সাতক্ষীরার শ্যামনগর এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি গোপন সংবাদের ভিত্তিতে বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা। একই সঙ্গে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, মাদক, চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় জব্দকৃত ফেনসিডিল ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ধরনের অভিযানকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

২২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন