Latest

Country

কুড়িগ্রাম টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন, বড় পর্দায় বিশ্বকাপ দেখার সুযোগ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা টাউন ক্লাবে ফুটবলপ্রেমীদের জন্য আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার এই আয়োজন স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

কুড়িগ্রাম জেলার টাউন ক্লাবে ফিফা বিশ্বকাপ ফুটবলের ম্যাচ বড় পর্দায় উপভোগের সুযোগ করে দিতে একটি আধুনিক ডিজিটাল প্রজেক্টরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই প্রজেক্টর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফুটবলপ্রেমী, ক্রীড়ামোদীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডা. মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদ রানা বাবু, শ্রমিক দল নেতা রিজন সরকার এবং আজিজুল হক।

বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবল কেবল একটি খেলা নয়; এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের প্রতীক। বড় পর্দায় ম্যাচ দেখার এই উদ্যোগ তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সামাজিক সম্প্রীতি আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠান শেষে প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় টাউন ক্লাবের সদস্যসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় দেখানো হবে এবং দর্শকদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা হবে।

এই আয়োজনটি রংপুর বিভাগের ক্রীড়া সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয়রা মনে করছেন।

১৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন