Latest

Country

শার্শায় প্রবাসীর স্ত্রীর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার, যশোর
স্টাফ রিপোর্টার, যশোর

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে শার্শা থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ জুন গভীর রাতে ওই নারী বাড়ির বাইরে বের হলে কয়েকজন যুবক তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী নারী পরিবারের সহযোগিতায় শার্শা থানায় মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার পর অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সূত্রের সহায়তায় রোববার রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়া ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) এবং একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় পলাতক থাকা আরও দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন