Latest

Country

রাজবাড়ীর কালুখালীতে হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ যুবকের মরদেহ উদ্ধার

সাজিদ হোসেন, রাজবাড়ী
সাজিদ হোসেন, রাজবাড়ী

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজবাড়ীর কালুখালী উপজেলায় মো. আসাদুজ্জামান (২৪) নামে এক কলেজ শিক্ষার্থীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া এলাকার একটি পাটক্ষেতের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আসাদুজ্জামান মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে সৌদি প্রবাসী এক আত্মীয়ের কাছে জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা প্রয়োজন বলে ফোন করেন তিনি। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পাটক্ষেতের পাশে মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে।”

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Country নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন