Latest

Literature

সম্ভাবনাময় কবি

ইভ ফারহানা নার্গিস
ইভ ফারহানা নার্গিস

সোমবার, ১৫ জুন, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
জগতের সকল আশা গুলো যদি এক জায়গায় জড়ো করা যেতো,
ভালো লাগা গুলো গুনগুনিয়ে গান গেয়ে যেতো,
ইভ ফারহানা নার্গিস

চন্দ্র সূর্য গ্রহ তারা এক সুরে তাল লয়ে মত্ত হতো,
শ্রেণিবৈষম্য না থেকে এক কাতারে শামিল থাকতো,
যত আয়োজন সফল করতে কবিতা পাঠ চলতো,
নিমিষেই চোখ বন্ধ করে ভাবছিলাম আমি ক্ষুদ্র কবি।

ইস্ যদি ইচ্ছেগুলো ইচ্ছে না হতো,
আমি তুমি আমরা সবাই মিলে কবিতা হতাম,
জীবনের অর্থ অভিযান যত সব ই বৃষ্টি ভেজা কাকতাড়ুয়া
আসা যাওয়ার পথে অনন্ত অভিনয়
গড়িমসি করি চেতনার পতাকা জ্বালিয়ে
বাক্যবাণে জর্জরিত করে চলি
দিশেহারা আমি ক্ষুদ্র ক্লান্ত কবি
আজ এসেছি কবিতার সম্ভাবনাকে স্বাগত জানাতে
তোমাদের আন্তরিক ডাকে
দেখি পথ চলে,
তোমাদের ভিড়ে আমার তরীটা ভিড়ালাম
কবিতা চলুক দারুণ উচ্ছ্বাসে প্রাণবন্ত
আমরা কজন সম্ভাবনাময় কবি আগামীর শ্লোগানে।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
Literature নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন